দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে ৯ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ নভে ২০২২ ০২:১১
Manual4 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুমেনা আক্তার(১৬) নামের ৯ম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সে উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। সে বাংলাবাজার ইউনিয়নের বাগমারা আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সুমেনা আক্তার অগোচরে নিজ কক্ষের বাঁশের তীরের সাথে কাপর পেঁছিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে তাৎক্ষণিক নিচে নামান। পরে বিষয়টি তারা দোয়ারাবাজার থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেবে দুলাল ধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার সত্যতা বুঝা যাবে।