১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৩ নভে ২০২২ ০৬:১১
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) উদ্যোগে পুনাক শিল্প-পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌরসভা এলাকার ষোলঘর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন পুনাকের কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ উম্মে কুলসুম রুপা আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।
আলোচনায় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। পুলিশের কাজের পাশাপাশি একটি সেবাধর্মী ও সৃজনশীল কাজ করছে পুনাক।
সুনামগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী নুরুন্নাহার মুনমুনের সভাপতিত্বে ও দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাকির হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌঃ, গোয়েন্দা পুলিশ ডিবি ইনচার্জ নন্দন কান্তি ধর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।
পুনাকের মাসব্যাপী মেলার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, পুনাকের মেলায় বিভিন্ন পণ্যের ১২০টি স্টল রয়েছে। মাসব্যাপী চলবে এ শিল্প – পণ্য মেলা।
Helpline - +88 01719305766