সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ইএএলজি প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষেনইএএলজি প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সকল জনপ্রতিনিগনের অংশগ্রহনে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
তিনি বলেন, ইএএলজি প্রকল্পটি সরকারের গৃহিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি সফল প্রকল্প। এ প্রকল্পের কাজের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গুলো জনসেবা প্রদানের ক্ষেত্রে অনেকটা সক্ষমতা অর্জন করেছে ও জনগনের চাহিদা বুজে উন্নয়নমূলক কাজ করতে পেরেছে।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার বাবুল, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার।
শান্তিগঞ্জ, ধর্মপাশা, শাল্লা, দিরাই, ছাতক, তাহিরপুর দিরাই,বিশম্ভরপুর ও জগন্নাথপুর উপজেলার ইএএলজি প্রকল্পভূক্ত ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউপি সচিববৃন্দ।