সুনামগঞ্জে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন পীর মিসবাহ্ এমপি

প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ নভে ২০২২ ০৯:১১

সুনামগঞ্জে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন পীর মিসবাহ্ এমপি

Manual2 Ad Code
সুরমাভিউ:-  সুনামগঞ্জ- জামালগঞ্জ  সড়কে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নিধিরচর (বেড়াজালী) সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।
এসময় তিনি বলেন বিগত বন্যায় আমার নির্বাচনী এলাকায় অনেক পাকা সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে।আজকে যেই রাস্তায় সেতু নির্মাণ কাজ শুরু করছি এই রাস্তাটিও অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যা পরবর্তী সময়ে  আমি নির্দেশনা দিয়েছিলাম অতি তাড়াতাড়ি সড়ক গুলো যোগাযোগের উপযোগী করার জন্য। মোটামুটি সকল রাস্তাই এখন চলাচলের উপযোগী বলা যায়।ক্ষতিগ্রস্থ রাস্তা সহ নতুন পাকা রাস্তা ও বিভিন্ন ব্রীজ নির্মান কাজ শুরু করা হয়েছে।চলমান কাজ গুলো সমাপ্ত হলে আমার। নির্বাচনী এলাকা যোগাযোগে নতুন রূপ লাভ করবে।সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবে আমি কাজ করছি। তিনি বলেন গৌরারং ইউনিয়নের বিভিন্ন রাস্তা পাকা করণে আমি প্রকল্প গ্রহণ করেছি। কিছু রাস্তা পাকা করণ কাজ চলমান রয়েছে বেশ কিছু রাস্তা পাকা করণ কাজের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে। এলজিইডি এই সকল গ্রামীণ রাস্তার কাজ বাস্তবায়ন করলে  আমি বিশ্বাস করি এই ইউনিয়ন যোগাযোগে মডেল হবে।কাজের প্রক্রিয়া সময় সাপেক্ষ বিষয়,এখানে আমাদেরকে ধৈর্য্য ধরেই এগিয়ে যেতে হবে।পীর মিসবাহ্ এমপি বলেন গৌরারং ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ প্রায় সকল রাস্তা পাকা করণে ইতিমধ্যেই আমি এলজিইডিতে প্রকল্প প্রেরণ করেছি।
আজ বিকালে নিধিরচর বেড়াজালী সেতুর ভিত্তি প্রস্থর স্থাপনের সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশারাফুল ইসলাম, প্রামাণিক উপ বিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ, গৌরারং ইউপি চেয়ারম্যান শওকত আলী, সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সাংগঠণিক সম্পাদক ফারুক, মেনর জাপা নেতা আঃ কদ্দুস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি গৌরারং ইউপির আহবায়ক এরশাদ মিয়া, গৌরারং ইউপির প্যানেল চেয়ারম্যান ও জাপা নেতা মমিন মিয়া, ইউপি সদস্য সালেক মিয়া, ইউপি সদস্য আব্দুস সোবহান, জালালুদ্দিন, জাপা নেতা মতিউর রহমান, ইসলাম উদ্দিন ও আব্দুল মান্নান।

এ সংক্রান্ত আরও সংবাদ