১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৯ নভে ২০২২ ১২:১১
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর গ্রামের পাশে সুরমা নদীতে রাতের আঁধারে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
নৌপুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইয়াছমিনের দিক নির্দেশনায় টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল আলমের নেতৃত্বে একদল চৌকস নৌ পুলিশের টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে সুরমানদী হতে বালু উত্তোলনের ব্যবহৃত ড্রেজার, নৌকা সহ উত্তোলনকারি ৩ জন কে আটক করে।
আটককৃতরা সদর উপজেলা সুরমা ইউনিয়ের হুরারকান্দা গ্রামের শাহেদ আলীর ছেলে মোশারফ হোসেন, হারুন মিয়ার ছেলে জুবায়েল, মঈনউদ্দিনের ছেলে আক্রাম হোসেন।
আটক নিশ্চিত করে টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি পুলিশ পরিদর্শক আশরাফুল আলম জানান নৌ পথে অবৈধ ভাবে বালু পাথর উত্তোলন সহ নৌ পথে সকল প্রকার অপরাধ দমনে চলমান এই অভিযান অব্যাহত রাকাহবে। আটককৃতদের বিরদ্ধে দ্রুত আইনগত ব্যাবস্তা নেওয়া হবে।
Helpline - +88 01719305766