দোয়ারাবাজার ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং

প্রকাশিত:সোমবার, ০৭ নভে ২০২২ ০৬:১১

দোয়ারাবাজার ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং

Manual2 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।
সোমবার (৭ নভেম্বর )সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত বক্তব্যে বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহন করেছে । তারই অংশ হিসেবে সারাদেশের মত দোয়ারাবাজারে আগামী ১০ নভেম্বর-২০২২ খ্রি. বৃহস্পতিবার  দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ডিজিটাল মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্টিত হবে। মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করবে।তিনি এই অনুষ্ঠানটি সফল ভাবে আয়োজন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে দোয়ারাবাজার উপজেলার সকলকে আন্তরিক ভাবে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু,সাবেক সদস্য সচিব এম এ মোতালিব ভুইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না,সাংবাদিক সোহেল আহমদ,শাহ মাশুক নাঈম,মামুন মুন্সি,হাফেজ সেলিম আহমেদসহ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ