সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সকল সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে কার্যদিবসের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হলেও দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।
সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা জানান বিশেষ দিবস ছাড়া আমাদের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করার বিধান নাই। যেহেতু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেক্ষেত্রে উপজেলা কার্যালয়ের অধীনস্থ সাব-অফিসে জাতীয় পতাকা উত্তোলন করার বিধান নাই। তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পতাকা উত্তোলন করা হয় না।