শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান
প্রকাশিত:শনিবার, ২৯ অক্টো ২০২২ ০৬:১০
Manual7 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:- শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জেলার দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান। শনিবার(২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে তাকে এ সম্মাননা জানানো হয়। এসময় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসারের স্বীকৃতি স্বরূপ মিজানুর রহমানকে ক্রেস্ট ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন থেকে ওই ক্রেস্ট ও বাংলাদেশ পুলিশের আইজিপি আব্দুল আল মামুন
সাক্ষরিত সম্মাননা স্বারক এসআই মিজানুর রহমানের হাতে তুলে দেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
এসময় উপস্থিত ছিলেন (সুনামগঞ্জ ৪ আসনের) সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ,জেলা প্রসাশক জাহাঙ্গীর হোসেন,পৌর মেয়র নাদের বখত,উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।
পুরষ্কৃত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হতে পেরে আমি খুবই আনন্দিত। এ পুরষ্কার আমাকে আগামীতে পেশাগত দায়িত্ব ও কর্তব্যপালনে আরো বেশি অনুপ্রেরণা জোগাবে।