সুরমাভিউ:- সুনামগঞ্জ নৌ পুলিশের ” মা” ইলিশ সংরক্ষণ অভিযানে ৩টি কারেন্টজাল জব্দ। রবিবার দিনব্যাপি সুরমা নদীতে অবৈধ কারেন্টজাল ব্যাবহার কারিদের বিরোদ্ধে টুকেরঘাট নৌ পুলিশ ফাঁড়ি এই অভিযান পরিচালনা করে।
নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমিনের তত্বাবধানে টুকেরঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ)আশরাফুল আলম সহ সঙ্গিয় ফোর্স অভিযান চালিয়ে জয়নগড় এলাকার সুরমানদীতে অভিযান চালিয়ে ৩টি কারেন্টজাল জব্দ করা হয়।
এ সময় জালের কোন মালিক পাওয়া যায়নি। পরে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ফেলা হয়, ৩টি জালের আনুমানিক মুল্যে চারলক্ষ পঞ্চাশ হাজার টাকা। কারেন্টজাল জব্দ পুড়িয়ে ফেলা নিশ্চিত করেন নৌ পুলিশেরর পুলিশ সুপার শম্পা ইয়াসমিন, তিনি বলেন মা”ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে তথ্যদিয়ে সহযোগিতা করার অনুরুধ জানান নৌ পুলিশ সুপার শম্পা ইয়াছমিন।