সুনামগঞ্জে ভেজাল বিরোধি অভিযানে দুইলক্ষ দুই হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার
প্রকাশিত:সোমবার, ২৪ অক্টো ২০২২ ০৭:১০
Manual8 Ad Code
সুরমাভিউ:- সুনামগঞ্জের জগন্নাথ পুরে ভেজাল গুড় তৈরী ও অতিরিক্ত মুল্যে চিনি বিক্রির অভিযোগে দুই প্রতিষ্টান কে দুইলক্ষ দুইহাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সুনামগঞ্জ জেলা কার্যালয়।
রবিবার দুপুরে সহকারী পরিচালক শফিকুল ইসলাম কতৃক জগন্নাথ পুর থানার জগন্নাথপুর বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্টান থেকে এই জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান জগন্নাথপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরী ও গুড়ের সাথে ইন্ডাস্ট্রিয়াল কালার ব্যাবহার করার অপরাধে হাবিব ভেরাইটিজ স্টোর নামের প্রতিষ্টানকে দুই লক্ষটাকা ও অতিরিক্ত মুল্যে চিনি বিক্রি করায় নাদিয়া স্টোর নামের প্রতিষ্টানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।