ইসকপ আলীগঞ্জ’র তাফসীর মাহফিলে আসছেন হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ

প্রকাশিত:শনিবার, ২২ অক্টো ২০২২ ১১:১০

ইসকপ আলীগঞ্জ’র তাফসীর মাহফিলে আসছেন হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  ছাতকের ভাঁতগাও ইউনিয়নে ইসলামী সমাজ কল্যান পরিষদ আলীগঞ্জ’র উদ্যোগে ২৫ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে যোগ দিতে ছাতকে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশের নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা।

আগামী ১ নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল ২ ঘঠিকা হইতে রাত ১০ ঘঠিকা পর্যন্ত তাফসির মাহফিল আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে।

Manual3 Ad Code

এছাড়াও উক্ত মাহফিলে তাফসির পেশ করবেন বিশিষ্ট আলেমেদ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, অধ্যক্ষ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি আলী হায়দার সিলেট, হযরত মাওলানা মিজানুল হক, ইমাম ও খতিব, সুজজালা মসজিদ ইতালি, হযরত মাওলানা ইমরুল হাসান জাফরী প্রিন্সিপাল আল-হিকামহ জামেয়া বরাটুকা।

Manual8 Ad Code

বিশেষ আকর্ষণ ইসলামী সংগীত পরিবেশন করবেন এডভোকেট রোকনুজ্জামান, কুষ্টিয়া ও আলোড়ন শিল্পী গোষ্ঠী আলীগঞ্জ।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জ’র পক্ষ থেকে সকলের সর্বাত্নক সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ