জনগণের চাওয়া-পাওয়া একটাই এলাকার উন্নয়ন : পীর মিসবাহ্ এমপি

প্রকাশিত:শুক্রবার, ২১ অক্টো ২০২২ ০৮:১০

জনগণের চাওয়া-পাওয়া একটাই এলাকার উন্নয়ন : পীর মিসবাহ্ এমপি

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর মিসবাহ্ এমপি বলেছেন, জনগণের চাওয়া-পাওয়া একটাই এলাকার উন্নয়ন। আমি নির্বাচিত হওয়ার পর থেকে এই আসনের মানুষের সার্বিক উন্নয়নে নিজেকে সর্বদাই নিয়োজিত রেখেছি। দায়বোধ থাকলেই কাজ করা সম্ভব। যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন আনতে পেরেছি আপনাদের সহযোগিতায়।
আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ ও চেষ্টা অব্যাহত রাখবেন। সন্তানেরা শিক্ষিত হলেই প্রকৃতপক্ষে আপনার ঘর আলোকিত হবে  দেশ এগিয়ে যাবে।

Manual2 Ad Code

তিনি শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর-মথুরকান্দি বাজার ভায়া মুজিব বাজার রাস্তা পাকা করণ কাজের শুভ ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

২ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা পাকা করণ কাজ বাস্তবায়ন করছে এলজিইডি বিশ্বম্ভরপুর।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির,বিশ্বম্ভরপুর উপজেলার ভুমি কমকর্তা শিল্পি রানী মোদক, এলজিইডি’র কমকর্তা ইকরামুল হোসেন, জাতীয় পার্টির সদস্য সচিব মো.আব্দুল কাদির, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিলন মিয়া, সাবেক চেয়ারম্যান রফিকুল তালুকদার, মো.এরশাদ আহমদ, জাপা নেতা ইব্রাহিম খলিল, স্বপন পাল, আওয়ামীলীগ নেতা তৈয়বুর রহমান, ইউপি সদ্য-সাদেক হোসেন, হারুন মিয়া, শাহ পরান, তাহের মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ