হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন ডা. মুশফিক

প্রকাশিত:সোমবার, ১৭ অক্টো ২০২২ ০৯:১০

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন ডা. মুশফিক

Manual5 Ad Code

সুরমাভিউ:-  হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী ঘোড়া প্রতীকে ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে অন্য দুই প্রার্থীর মধ্যে মোল্লা আবু নঈম মো. শিবলী খা আনারস প্রতীকে ৭৭ ভোট ও কৃষক শ্রমিক জনতা পার্টির মো. নুরুল হক ৪৩ ভোট পেয়ে পরাজিত হন।

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এক হাজার ১০৪ ভোটের মধ্যে এক হাজার ৮৫টি ভোট দিয়েছেন ভোটাররা।

Manual2 Ad Code

এর মধ্যে চারটি ভোট বাতিল করা হয়। সোমবার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হয়।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ