১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৭ অক্টো ২০২২ ০৯:১০
সুরমাভিউ:- সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড (জগন্নাথপুর উপজেলা) এ বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মাহতাব উল হাসান সমুজ। তিনি বিপুল ভোটে হারুন মিয়াকে পরাজিত করেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় ভোটগ্রহণ শেষ হয়। ১২০ ভোটারের মধ্যে ১১৮ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এরমধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ (তালা) প্রতীকে ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার (ঘুড়ি) প্রতীকে পেয়েছেন মাত্র ১১ ভোট। আর টিউবওয়েল প্রতীকে হারুন মিয়া পেয়েছেন মাত্র ৪০ ভোট।
Helpline - +88 01719305766