সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন নুরুল হুদা মুকুট

প্রকাশিত:সোমবার, ১৭ অক্টো ২০২২ ০৫:১০

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন নুরুল হুদা মুকুট

Manual8 Ad Code

সুরমাভিউ:-  হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘাম জড়ানো জয় পেলেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট (মোটরসাইকেল), তাঁর প্রাপ্ত ভোট ৬১২। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন (ঘোড়া) পেয়েছেন ৬০৪ ভোট।

ফলাফল ঘোষণার পর বিজয়ী নুরুল হুদা মুকুট ভোটের কাজে নিয়োজিত প্রশাসনের কর্মকর্তা—কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘নানা অন্যায় চাপের পরও সকলের ন্যায়সঙ্গত অবস্থানেই আমার জয় হয়েছে।

১২টি ভোট কেন্দ্রের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৭৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫৩ ভোট। দোয়ারাবাজার উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৪০ ভোট এবং ঘোড়া পেয়েছে ৭৯ ভোট। দিরাই উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৪৮ ভোট এবং ঘোড়া পেয়েছে ৮৪ ভোট। শাল্লা উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ২৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৮ ভোট। জামালগঞ্জ উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৪৪ ভোট এবং ঘোড়া পেয়েছে ৩৭ ভোট।

Manual8 Ad Code

বিশ্বম্ভরপুর উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৪৩ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৫ ভোট। শান্তিগঞ্জ উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৫৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫১ ভোট। মধ্যনগর উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৩৭ ভোট এবং ঘোড়া পেয়েছে ১৫ ভোট। তাহিরপুর উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৫১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪৩ ভোট। ছাতক উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৬০ ভোট এবং ঘোড়া পেয়েছে ১২০ ভোট। জগন্নাথপুর উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৮৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৯ ভোট। ধর্মপাশা উপজেলা কেন্দ্রে মোটরসাইকেল পেয়েছে ৪১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪০ ভোট।

এর আগে সোমবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত সুনামগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১২ টি কেন্দ্রের ২৪ টি বুথে ভোটার ছিলেন ১২২৯ জন। এরমধ্যে কাস্ট হয়েছে ১২১৮ ভোট। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

Manual3 Ad Code

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, সারা জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করছে র‌্যাব, বিজিবি। কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Manual8 Ad Code

প্রসঙ্গত, নুরুল হুদা মুকুট ২০ বছর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তিনি। বিগত মেয়াদে দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে বড় ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ