দোয়ারাবাজারে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ অক্টো ২০২২ ০৮:১০

দোয়ারাবাজারে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

Manual1 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কদ্দুসের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে মাওলানা আমজাদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কদ্দুস। উপজেলার সদর ইউনিয়নের ইমাম মুয়াজ্জিন ও সনাতন ধর্মালম্বীদের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
বন্যা পরবর্তী পরিস্থিতিতে মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ছাতক দোয়ারাবাজার উন্নয়ন ফোরামের সভাপতি আব্দুস সালাম আল মাদানীসহ বিভিন্ন মানুষের সহযোগিতায় এমন সংকটময় সময়ে ওইসব মানুষের পাশে এগিয়ে এসেছেন। উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর স্কুল মাঠে ইমাম মুয়াজ্জিন ৮৬ জন ও সনাতন ধর্মালম্বী হতদরিদ্র নারী–পুরুষ ৫৬ জনদের মাঝে প্রত্যেককে ১ হাজার টাকা মোট ১লক্ষ ৪২ হাজার টাকা বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ হারুণ রশিদ,এ কে এম ফরিদ উদ্দিন,বিআরডিবি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, দিলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ