দোয়ারাবাজারে অনলাইনে কোটি টাকা প্রতারণায় স্কুল শিক্ষকে পুলিশে সোপর্দ

প্রকাশিত:শুক্রবার, ৩০ সেপ্টে ২০২২ ০৬:০৯

দোয়ারাবাজারে অনলাইনে কোটি টাকা প্রতারণায় স্কুল শিক্ষকে পুলিশে সোপর্দ

Manual8 Ad Code
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনলাইনের বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগীদের প্রাথমিক  অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের মাওলানা আব্দুল মান্নান জিহাদীর ছেলে ও আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান আল আমিনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার দুপুরে প্রতারণা অভিযোগ দিতে দোয়ারাবাজার থানায় আসেন বোগলাবাজার ইউনিয়নের শতাধিক যুবক,ব্যবসায়ী,শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। ভাইনেন্স এপস এর মাধ্যমে অরোরা ডট ক্লাব সাইটে ডলার বিনিয়োগ করলে দৈনিক শতকরা ৫ ডলার লভ্যাংশ দেয়া হবে। এমন প্রস্তাবের প্রলোভনে পড়ে বোগলা বাজার ইউনিয়নের কাঠালবাড়ি বোগলা বাজার, নোয়াডর, বহরগাও,বাগানবাড়ি, ক্যাম্পেরঘাট, পেশকারগাওসহ ২৮ গ্রামের প্রায় পাঁচ শতাধিক বেকার যুবক, শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক,গৃহীনি আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান আল আমিনের প্রলোভনে কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। চার মাস আগে কাঠালবাড়ি গ্রামের লোকজন কে এই ব্যবসায় সম্পৃক্ত করেন। পরে ইউনিয়নের ২৮ গ্রাম সহ আশপাশের গ্রামে লোকাল এজেন্টের মাধ্যমে ব্যবসা ছড়িয়ে দেন। সম্প্রতি বিনিয়োগকারীগন পুজি ও লভ্যাংশ ফেরত চাইলে তিনি এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে  বৃহস্পতিবার রাতে বিনিয়োগকারীরা  তাকে ধরে পুলিশে সোপর্দ  করেন। বিনিয়োগকারীদের অভিযোগ শিক্ষক আল আমিন তাদের সঙ্গে প্রতারণা করেছেন।
বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন জানান,প্রায় সপ্তাহ খানেক আগে এলাকার কিছু সংখক যুবক আমাকে জানান আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান আল আমিন অনলাইনে প্রতারণা করে কয়েক কোটি হাতিয়ে নিয়েছেন। তখন আমি তাদেরকে আইনি পরামর্শ নেওয়ার কথা বলিলে সংবাদ পেয়ে স্কুল শিক্ষক আল আমিন  প্রতারণার স্বীকার ইকবাল হোসেনকে ১লাখ ২০ হাজার টাকা ফেরত প্রদান করেন। বাকী টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেছেন। এই সংবাদ প্রচার হলে শতশত অভিযোগকারী একত্রে জড়ো হয়ে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে টাকা ফেরত পাওয়ার দাবী জানান।আমরা সুষ্ঠ বিচার দাবী করছি।
বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, গত বুধবার সন্ধায় জানতে পারলাম স্কুল শিক্ষক আব্দুর রহমান আল আমিন অনলাইনে প্রতারণা করে এলাকার মানুষের কাছ থেকে কয়েক  কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাকে পুলিশ আটক করেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল ধর জানান, অভিযুক্ত স্কুল শিক্ষক আব্দুর রহমান আল আমিনকে আটক করা হয়েছে তদন্ত চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ