দুর্ঘটনার ৪ দিন পরও সনাক্ত হয়নি ঘাতক পিকআপ, নিহতের পরিবারে শোকের মাতম

প্রকাশিত:শনিবার, ২৩ জুলা ২০২২ ০৭:০৭

দুর্ঘটনার ৪ দিন পরও সনাক্ত হয়নি ঘাতক পিকআপ, নিহতের পরিবারে শোকের মাতম

Manual8 Ad Code

সুরমাভিউ:-  ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাওয়ে পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হওয়ার ৪ দিন পরও ঘাতক পিকআপ সনাক্ত হয়নি। ফলে এ নিয়ে পুরো এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রয়ার সৃষ্টি হয়েছে। অপর দিকে বাপ-ছেলে নিহতের ঘটনায় শুধু পরিবার নয় আত্মীয়-স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

গত ১৯ জুলাই মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাওয়ে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনা নিহত হন- উপজেলার কান্দিগাওয়ের ইউসুফ আলী (৫০) ও তার শিশু পুত্র আহমদ আলী (৫)।

এলাকাবাসী জানান, ছেলেকে নিয়ে ইউসুফ আলী সকালে মহাসড়কের পাশে দোকান থেকে বিস্কুট নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় সিলেটগামী পিকআপ ভ্যান চাপায় প্রাণ যায় তাদের। তৎক্ষণাত এলাকাবাসী এগিয়ে এসে দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে ব্যস্ত হলে পালিয়ে যায় মাজার জিয়ারতকারী পিকআপ ভ্যান।

Manual1 Ad Code

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব। পিকআপ এবং তার চালককে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, ইউসুফ আলী তার একমাত্র মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ আলী দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌঁড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলী মাথা থেতলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। দুর্ঘটনার পর দ্রুত পিকআপ ভ্যান পালিয়ে যায়।

Manual5 Ad Code

ওসি বলেন, পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ