তাহিরপুরে বাদাম তুলতে গিয়ে ৩ শিশুর মৃত্যু, আহত ৮

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ০৩:০৫

তাহিরপুরে বাদাম তুলতে গিয়ে ৩ শিশুর মৃত্যু, আহত ৮

Manual2 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৮ জন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ির হাওরে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
‘নিহতরা হলো, উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের ফজর আহমেদের মেয়ে লিপি আক্তার (১৩), একই গ্রামের আজিজ মিয়ার ছেলে আমিরুল ইসলাম (১২) ও আব্দুল হেকিমের মেয়ে তাউহিদা আক্তার,অপর আরেকজন গুরুতর অবস্থায় রয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোর সকালে সুন্দর পাহাড়ির হাওরে বাদাম তুলতে যান লোকজন। হাওরে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হয় এমন অবস্থায় অনেকেই বাড়িতে চলে যায়।তবে নিহত তিন শিশুসহ একটি দল হাওরে থাকা আশ্রয়স্থলে স্থান নেয়।ঘটনাস্থলে হঠাৎ বজ্রপাত হলে ‘তিন জন নিহত হয় ও ৮ জন আহত হয়’।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ (তরফদার) এ তথ্য নিশ্চিত করে বলেন, বাদাম তুলতে গিয়ে সুন্দরপাহাড়ি গ্রামের তিন শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন আরো ৮ জন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ