দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ১৩ মে ২০২৬ ০৭:০৫

দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

Manual4 Ad Code

সুরমাভিউ:-  দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে মঙ্গলবার বিকেলে ছাতকের দোলার বাজারে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল নান্দনিক ও উৎসবমুখর।

Manual1 Ad Code

দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের আহ্বায়ক মরমী কবি আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান, তরুণ লেখক রাসেল আহমদ দীপুর যৌথ-উপস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম আতাউর রহমান পীর।

Manual8 Ad Code

বিশেষ অতিথি বক্তব্য রাখেন ষাটের দশকের তুখোর ছাত্রনেতা, বিশিষ্ট ব্যাংকার ও লেখক মনিরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ছাতক পৌর শাখার সাবেক সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আজাদ বখত।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী বদরুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন আব্দুল আজিজ চৌধুরী, শামসুল হক, ইমামুল ইসলাম রানা, ফয়সল আহমদ বাবুল ও সুলতানা মনসুর ইশাখা।

Manual7 Ad Code

অনুষ্ঠানে আব্দুল আজিজ চৌধুরীকে সভাপতি ও জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

জীবন্ত গুণীজন সম্মাননায় ভূষিত করা হয় মনিরুজ্জামান চৌধুরীকে। এছাড়া অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কবি রিয়াছত আলী, ছাদ মিয়া তালুকদার, একরাম উদ্দিন আহমেদ, আব্দুর রকিব চৌধুরী, আব্দুল কাদির মাস্টার ও আলতাব চৌধুরীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক ফয়সল আহমদ বাবুল। এছাড়া আরও বক্তব্য রাখেন দোলার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, মকবুল হোসেন ফারুকী, মুশফিকুর রহমান, গোলাম কিবরিয়া, নেছার আহমেদ খলিল ও লুৎফুর রহমান কাউন্সিলসহ অনেকে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ‘সুধীজন’ নামে প্রকাশিত স্মারক ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়। ক্রোড়পত্রটির সম্পাদক ছিলেন জিয়াউর রহমান এবং নির্বাহী সম্পাদক রাসেল আহমদ দীপু। অনুষ্ঠানে দেশ-বিদেশে অবস্থানরত দক্ষিণ ছাতকের বিভিন্ন শিক্ষানুরাগী ও কমিউনিটি নেতৃবৃন্দের অবদানের কথাও তুলে ধরা হয়। অনুষ্ঠানটি বিশিষ্ট লেখক সাংবাদিক এটিএম কয়েসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ