আইজিপি ব্যাজ অর্জন করলেন দিরাইয়ের এস আই শিপলু

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ০৮:০৫

আইজিপি ব্যাজ অর্জন করলেন দিরাইয়ের এস আই শিপলু

Manual5 Ad Code

বাংলাদেশ পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিশেষ স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘আইজিপি ব্যাজ’ লাভ করেছেন জেলার দিরাই উপজেলার সন্তান শিপলু চৌধুরী। গত মঙ্গলবার সকালে মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে শিপলু চৌধুরী বুকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন।

 

শিপলু চৌধুরী বর্তমানে সিলেট মহানগর পুলিশের সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটিধল গ্রামের মৃত হরিপদ চৌধুরীর ছেলে।

জানা গেছে, দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা, জনবান্ধব পুলিশিং এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘আইজিপি ব্যাজ’ প্রদান করা হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে সাহসিকতা, কর্মদক্ষতা, শৃঙ্খলা ও প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ প্রতিবছর এই বিশেষ সম্মাননা প্রদান করে থাকে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

‘আইজিপি ব্যাজ’ বা পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অসামান্য অবদান রাখা পুলিশ সদস্যদের এ পুরস্কার দেওয়া হয়।

 

Manual8 Ad Code

সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে এসআই শিপলু চৌধুরী বলেন, আইজিপি ব্যাজের মতো সম্মানজনক স্বীকৃতি অর্জন করতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার স্যারসহ উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, বন্ধু, শুভাকাক্সক্ষী এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ