মৌলভীবাজারে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ লজেন্স ও কসমেটিক জব্দ

প্রকাশিত:শনিবার, ০৯ মে ২০২৬ ০৮:০৫

মৌলভীবাজারে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ লজেন্স ও কসমেটিক জব্দ

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ লজেন্স ও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী জব্দ করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় পন্য নিয়ে আসে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেয়ার জন্য। পুলিশ পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের লজেন্স, বিভিন্ন ধরনের  কসমেটিক উদ্ধার  করে। এঘটনায় গাড়ি চালককে আটক করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ