বোরা ফসল রক্ষায় শুষ্ক মৌসুমে হাওর রক্ষা বাধের কাজ শেষে করতে হবে

প্রকাশিত:বুধবার, ০৬ মে ২০২৬ ০৮:০৫

বোরা ফসল রক্ষায় শুষ্ক মৌসুমে হাওর রক্ষা বাধের কাজ শেষে করতে হবে

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জ জেলা বোরা ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে হলে শুষ্ক মৌসুমে হাওর রক্ষা বাধের কাজ শেষে করতে হবে। অন্যাথায় সরকারের কোটি কোটি টাকার লোকসান হবে।

গত সোমবার ৪ মে সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সাহিত্য সভা কক্ষে সুনামগঞ্জ সমিতি সিলেটের কার্যকরি কমিটির সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট মো: মোজাক্কির হোসেন কামালী।

Manual1 Ad Code

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, হাওরবাসীকে রক্ষা করতে হলে হাওরের জলমহাল খালবিল ও নদী খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা হলেই এই দূর্ভোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ নাছিম হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট সিদ্দিকুর রহমান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডিন ড. তোফায়েল আহমদ, মেডিকেল অফিসার ডা. সৈয়দ খুররম আহমদ, সুনামগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদ, সৈয়দ বদরুল আলম, লে. অধ্যাপক মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ সাখাওয়াত হোসেন আজাদ, বিশিষ্ট রাজনীতিবীদ মো: আব্দুল মুকিত, জেষ্ঠ্য সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বিশিষ্ট রাজনীতিবীদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, শিক্ষাবিদ সৈয়দ নেছার আহমদ, বিশিষ্ট সমাজকর্মী আবু তাহের মো: তারেক, বিশিষ্ট শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান, বেকা সিলেট ইউনিটের সিনিয়র সহ-সভাপতি মো: আতিকুর রেজা চৌধুরী, শিক্ষয়িত্রী নাদিরা সুলতানা, সাবেক প্রধান শিক্ষক শাহ মো: আতাউর রহমান কামালী, কেন্দ্রীয় গ্রামার স্কুলের পরিচালক মো: আবুল কালাম, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল হান্নান, মো: মতিউর রহমান খাঁন, শিক্ষাবিদ মোহাম্মদ আলী, সমাজকর্মী জিয়াউল হক, সাদেক রশিদ চৌধুরী প্রমুখ।

Manual7 Ad Code

সভায় সাবেক তথ্য সচিব এম আই চৌধুরী, কার্যকরি কমিটির সদস্য আবুল কালামের মাতার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। সভায় সড়ক দূর্ঘটনায় ৮ জন নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করা হয় ও নিহতদের আর্থিক সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া সদস্য নবায়ন ও সংগ্রহ ব্যাপারে একটি উপ কমিটি গঠন করা হয়। সিলেটের অবস্থানরত সুনামগঞ্জবাসীকে যে কোন দূর্যোগে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সভায় সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী মাউশির পরিচালক হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ