সিলেটে গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত:বুধবার, ২২ এপ্রি ২০২৬ ০৪:০৪

সিলেটে গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Manual2 Ad Code

সিলেটে সেবুল আহমেদ নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ঝড়ের সময় সড়কে গাছের ডাল ভেঙে পড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে তেমুখী বাইপাসে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত সেবুল আহমেদ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সেবুল আহমেদ তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে তাকে সিলেট নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে রাত প্রায় ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Manual1 Ad Code

নিহত সেবুল মিয়ার শ্যালক মঈন উদ্দিন আহমদ জানান, ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ