আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি

প্রকাশিত:সোমবার, ২০ এপ্রি ২০২৬ ০৭:০৪

আবহমান কাল থেকে খেয়া পারাপারই ভরসা গোয়াইনঘাটের ৫০ হাজার মানুষের, ব্রীজ নির্মাণের দাবি

Manual3 Ad Code

সুরমাভিউ:- খেয়া, বাঁশের সাকো, ভেলা, সাঁতারসহ একাধিক পন্থা অবলম্বন করে যুগযুগ ধরে গোয়াইনঘাট উপজেলা সদরের সাথে চলাচল করে আসছেন গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নসহ আশপাশের ৫০ হাজার বাসিন্দা। ইউনিয়নের উত্তর লাবু সংলগ্ন এলাকায় বয়ে যাওয়া (৬৫ মিটার প্রস্ত) পিয়াইন নদীর উপর অলীরখাল নামক স্থানে ব্রীজ নির্মাণের দাবি উপেক্ষিত হয়ে আসছে যুগ যুগান্তরে।

Manual1 Ad Code

এবারের নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবাসীকল্যান, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফলে এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। নদীর ওপর একটা ব্রীজ নির্মাণের দাবি পূরণের জন্য এলাকাবাসী এখন আশায় বুক বেঁধেছেন।

Manual5 Ad Code

উপজেলার সদর ইউনিয়নের লাবু, লাটি, কালিজুরী, দোয়ারীখেল হাওর, মাদ্রাসা মহল্লা, বেড়ি বিল, পিরের বাজার ঢালার পার, দক্ষিণ প্রতাপপুর গ্রামে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। এছাড়া রয়েছে বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান। কালিজুরী সরকারি প্রাধামিক বিদ্যালয়, প্রতাপপুর সরকারি প্রাথামিক বিদ্যালয়, এডভোকেট জেবুন নাহার সেলিম উচ্চ বিদ্যালয়, কালিজুরী মাদ্রাসা, কালিজুরী পিরের বাজার কমিউনিটি ক্লিনিকসহ অনেক প্রতিষ্ঠান।

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এ অঞ্চলের মানুষ দ্বীপ থেকে মুক্তি পায়নি।

বর্ষা মৌসুমে উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ, রাধানগণ বাজার, গোয়াইঘাট সরকারী কলেজ ও গোয়াইনঘাট হাসপাতালে আসা-যাওয়া করার একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে নৌকা।

স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট দুঃখ, দুর্দশা থেকে মুক্তির জন্য ব্রিজ নির্মাণ করার জন্য আবেদন করেছেন এলাকাবাসী। আবেদনের পেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

আহারকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন বলেন, ব্রীজ না থাকায় আমরা এলাকাবাসী এবং আমাদের বাচ্চারা স্কুল কলেজে আসা যাওয়া করতে পারেনা,হাট বাজারে যাওয়া আসা করা অত্যন্ত কঠিন।

ব্রিজটি নির্মাণ হলে এ এলাকার যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে।

১২ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন বলেন আমি নির্বাচিত হবার পর থেকেই এই ব্রীজ নির্মাণের দাবি জানিয়ে আসছি, ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের বরাদ্দ হতে দুপাশে দুটি রাস্তার সংযোগ দেওয়া হয়েছে। আমি মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

আলাপকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন ব্রীজটি নির্মাণ অত্যন্ত জরুরী।মন্ত্রী মহোদয়সহ আমরা সরেজমিন পরিদর্শন করেছি। অগ্রাধিকার ভিত্তিতে এটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, এবং ইতিমধ্যে এর সার্ভে কার্যক্রম শুরু হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ