দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ এপ্রি ২০২৬ ০৬:০৪

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের এলাকার চকের বাজারে বেটুয়ার খালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

এম. এ. মালিক ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক ইব্রাহীম মালিক রনির সভাপতিত্বে ও সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার প্রধান প্রকৌশলী শেখ আজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন আহমেদ।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধে এবং বর্ষাকালে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খাল ও প্রাকৃতিক জলাশয়গুলো পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালগুলোই মূলত জনদুর্ভোগের প্রধান কারণ। সরকারের পাশাপাশি এম. এ. মালিক ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, সামাজিক সংগঠনের এমন প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। খাল বা ড্রেনে ময়লা ফেলা বন্ধ করুন। আপনার অবহেলায় ফেলা সামান্য পলিথিন বা প্লাস্টিক পুরো এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্থবির করে দিতে পারে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল।

Manual8 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: মনিরুল ইসলাম তুরন, চেয়ারম্যান অলিউর রহমান ওলী, বিএনপি নেতা ফজলু মিয়া, আমিনুর রহমান চৌধুরী সুহেব, মোতাহির হোসেন জুনেদ, আলী মেরাজ মুস্তাক, শাহ আলম আহমদ, এনামুর রহমান এনাম, মো: জুনেদ আহমদ, জসিম আহমদ, রাসেল আহমদ মনসুর, আপু সুলতান, তারেক আহমদ, বদরুল শাহ, এনাম আহমদ, জালাল আহমদ, তোয়ায়েল হোসেন কচি, জহিরুল ইসলাম রাসেল, আরিফুল রহমান তারেক, জহুরুল আজম, ফরিদ মিয়া, মনসুর আলী, শাহ বদরুল, সেবুল আহমদ, রিফাত রাজা, রাসেল সরকার, জুনেদ আহমদ, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আমিনুর রহমান শোয়েব। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সরাসরি খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ