বিভাজনের ঊর্ধ্বে থেকে দেশের উন্নয়নে কাজ করলে শহীদের আত্মদান সার্থক হবে

প্রকাশিত:শুক্রবার, ১০ এপ্রি ২০২৬ ০৯:০৪

বিভাজনের ঊর্ধ্বে থেকে দেশের উন্নয়নে কাজ করলে শহীদের আত্মদান সার্থক হবে

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে সিলেটে মেডিকেল কলেজ হাসপাতাল (বর্তমান শামসুদ্দিন আহমদ হাসপাতাল) গণহত্যা দিবসে শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং শহীদ প্রফেসর ডা. শামসুদ্দিন আহমদ, লে. কর্ণেল এ. এফ. জিয়াউর রহমান, ডা. শ্যামল কান্তি লালাসহ অন্যান্যদের নির্মম হত্যার উপর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় শহীদদের সমাধিস্থল নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্দিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দুপুর ১২টায় বাদাঘাট রোডের তেমুখী নাজিরের গাঁওয়ে হাসপাতালের কনফারেন্স হলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, একাত্তরের ৯ এপ্রিল সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গণহত্যা চালায় পাকিস্তানিরা।

Manual2 Ad Code

তাদের গুলিতে শহীদ হন অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালাসহ অনেকে। চারপাশে হত্যা ও ধ্বংস দেখেও শুধু পেশার প্রতি অঙ্গীকার ও মানবতার কারণে কর্মস্থল ছেড়ে যাননি শামসুদ্দীন আহমদ। তাদের এ অত্মত্যাগ আমাদের সবার জন্য শিক্ষনীয়। বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে সিলেটের অসামান্য অবদান ছিল। সিলেটের এই গৌরবোজ্জ্বল ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে জনগণ যেভাবে একত্রিত হয়েছিল, তেমনিভাবে সব বিভাজনের ঊর্ধ্বে থেকে দেশের উন্নয়নে কাজ করলে শহীদের আত্মদান সার্থক হবে।

সিলেট কিডনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মো. আব্দুস সালাম বীর প্রতীক এর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারপার্সন মেজর জেনারেল (অব.) এম আজিজুর রহমান বীর উত্তম।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী।

Manual5 Ad Code

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, পরিচালক অর্থ ও হিসাব বিভাগ জুবায়ের আহমদ চৌধুরী, ট্রাস্টি মেম্বার মোঃ নজরুল ইসলাম বাসন ও ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, কিডনি ফাউন্ডেশন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মেজর ফজলুল আযম, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শোয়েব আহমেদ চৌধুরী, নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম শফি, কেএফএইচএস এর নিফ্রোলজি বিভাগের প্রধান ডা. ফাতেমা খানম, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফারিদা নাসরিন, অ্যাডিশনাল ডিরেক্টর ফাইন্যান্স এন্ড একাউন্টস মো. মাআয রেজা চৌধুরী, ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন মহিবুর রহমান রাসেল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ