অধ্যাদেশগুলো বাতিল করে সরকার পতিত স্বৈরাচারের পথে হাঁটছে

প্রকাশিত:শুক্রবার, ১০ এপ্রি ২০২৬ ০৮:০৪

অধ্যাদেশগুলো বাতিল করে সরকার পতিত স্বৈরাচারের পথে হাঁটছে

Manual2 Ad Code

সুরমাভিউ:-  ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর সুরমা মার্কেটে দলীয় কার্যালয়ে এ মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি এর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর শহীদ, সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বোরহান ঊদ্দিন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী মাওলানা মুহিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, আইন বিষয়ক সস্পাদক এস.এম সামছুল আলম, মহিলা ও পরিবার সম্পাদক মাঈন উদ্দিন, এাণ ও সমাজ  কল্যাণ সম্পাদক নুরুজাম্মান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফিজ কারী ইব্রাহীম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল বারী, সহ-অর্থ সম্পাদক মকসুদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আব্দুল জাহের সদস্য সারওয়ার  হোসেন, সদস্য মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

বৈঠকে বক্তারা বলেন, সংবিধানে স্বৈরতন্ত্রের পথ রোধে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও সংশোধনের প্রস্তাব দিয়ে বিএনপি পূর্ববর্তী স্বৈরাচারী ধারার অনুসরণ করছে। বিএনপির প্রতিষ্ঠা ও ক্ষমতা সংহত হয়েছিল গণভোটের মাধ্যমে, সাম্প্রতিক গণভোটের সিদ্ধান্তও তাদের অংশগ্রহণেই হয়েছিল। নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও এখন বিএনপি অতিসাংবিধানিকতার যুক্তি দেখিয়ে গণভোট-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশ করছে। একই সঙ্গে মানবাধিকার, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতৃবৃন্দ। এসব পদক্ষেপ গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং তা বিশ্বাসঘাতকতার শামিল।

এ সংক্রান্ত আরও সংবাদ