মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে পার্সোনাল হেলথ এন্ড হাইজিন সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত:সোমবার, ২৭ অক্টো ২০২৫ ০৬:১০
Manual7 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে সোমবার ২৭ অক্টোবর দুপুরে ছাত্রীদের স্বাস্থ্য সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মূল আলোচনা করেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নমিতা রায় চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসাইন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিপন চন্দ্র দাস,১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, এসএমসি এন্টারপ্রাইজ এর সেলস ম্যানেজার সিলেট এরিয়া মোঃ জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষক ফেরদৌসী আক্তার, শিক্ষক শেফালি বেগম, শিক্ষক লাকি আক্তার, শিক্ষক সুবর্না আক্তার।
প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করা হয় এবং তাদের প্রত্যেককে এক প্যাকেট করে এসএমসির স্যানেটারি নেপকিন প্রদান করা হয় ।