মৌলভীবাজারে পিবিআই’র হাজতখানায় আসামীর আত্মহত্যা

প্রকাশিত:সোমবার, ১৫ সেপ্টে ২০২৫ ০৭:০৯

মৌলভীবাজারে পিবিআই’র হাজতখানায় আসামীর আত্মহত্যা

Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের পিবিআই হাজতখানা থেকে আসামী মোঃ মোকাদ্দুস (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
সোমবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিস হাজতখানায় এ ঘটনাটি ঘটে।
মোকাদ্দুস কমগঞ্জ উপজেলার ,২ নং পতনউষার ইউনিয়নের কোনাগাও এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
জানা যায়,কমলগঞ্জ থানার হত্যা মামলার আসামী মোঃ মোকাদ্দুস কমলগঞ্জ থানা হতে এসআই (নিঃ) সাজিদুল ইসলাম জেলা কর্তৃক রোববার সন্ধ্যায় পিবিআই  হাজতখানায় রাখে।
 সোমবার সকাল ৬ টার দিকে আসামী হাজতখানার ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় ডিউটিরত পুলিশ।
পরে মৃতেদহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার আসামি তাকে গতকালকে কমলগঞ্জ থানা থেকে পিবিআইর কাছে হস্তান্তর করা হয় আজ সকালে হাজত খানার ভেতরে সে লুঙ্গি ছেড়ে গলায় ফাঁস লেগে আত্মহত্যা করে।