মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন

প্রকাশিত:শুক্রবার, ০১ মে ২০২৬ ০৫:০৫

মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  ১৪১-তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে ১মে সকাল ৯টা হতে কোর্ট পয়েন্টে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. ছাদেক মিয়া এবং সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মীর মোহাম্মদ জসীম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন, সহ-সভাপতি শাহীন আহমদ, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়াসহ প্রমুখ।

Manual5 Ad Code

সকাল ৯টা হতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে নেতৃবৃন্দ সভাস্থলে আসতে শুরু করেন যার মধ্যে বন্দর বাজার, দক্ষিণ সুরমা, আম্বরখানা, জালালাবাদ, শাহপরান, জিন্দাবাজার, চন্ডিপুলসহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ মিছিল সহযোগে শরীক হন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন বিশ্ব শ্রমিকশ্রেণির আন্দোলন-সংগ্রামের ইতিহাসে ১মে শ্রমিক শ্রেণির জন্য এক ঐতিহাসিক ও গৌরবজনক অধ্যায়। মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। হোটেল রেস্টুরেন্টের শ্রমিকরা সারা বছর মালিকের প্রতিষ্ঠানে কাজ করে মুনাফা তৈরি করলেও মে দিবস আসলে শ্রমিকদের আইনগত অধিকার প্রদান করতে মালিকরা নানা টালবাহানা করে থাকেন। শ্রমিকরা হোটেলে দৈনিক ১০/১২ ঘন্টা অমানবিক পরিশ্রম করে অর্ধাহার-অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। শ্রম আইনে ৮ঘন্টা কাজ ও অতিরিক্ত কাজের দ্বিগুন মজুরি প্রদানের বিধান থাকলেও বাস্তবিকভাবে হোটেল সেক্টরে তা কার্যকর নেই। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ৫-ধারায় নিয়োগপত্র ও পরিচয়পত্র, ৬-ধারায় সার্ভিস বই, ২৬-ধারায় চাকুরীচ্যূতি জনিত ৪ মাসের নোটিশ পে, ১০৩-ধারায় সপ্তাহে দেড়দিন সাপ্তাহিক ছুটি, ১০৮-ধারায় দৈনিক ৮ ঘন্টা সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ এবং অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি প্রদান, ১১৫-ধারায় বছরে ১০ দিন নৈমিত্তিক ছুটি, ১১৬-ধারায় ১৪ দিন অসুস্থতাজনিত ছুটি, ১১৭-ধারায় প্রতি ১৮ দিন কাজের জন্য ১ দিন অর্জিত ছুটি, ১১৮-ধারায় ১১ দিন উৎসব ছুটি প্রদানের আইন থাকলেও হোটেল শ্রমিকদেরকে এই সকল আইনগত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ আরও বলেন গত ০৫ মে ২০২৫ হোটেল-রেস্টুরেন্ট শিল্প সেক্টরে সরকারের নি¤œতম মজুরি হার ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। এই নি¤œতম মজুরি বর্তমান বাজারদর এবং ৬ সদস্যদের একটি পরিবারের ভরণপোষণের প্রেক্ষিতে শ্রমিকদের দাবি থেকে অনেক কম। কিন্তু তারপরও সরকার ঘোষিত নি¤œতম মজুরি ঘোষিত হওয়ার পর এক বছর হলেও তা সর্বস্তরে কার্যকর করা হয়নি। তদোপুরি হোটেল-রেস্টুরেন্ট-সুইটমিট শ্রমিকদের শ্রমআইনের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হয়। হোটেল-রেস্টুরেন্ট-সুইটমিট শ্রমিকদের চাকুরির নিশ্চয়তা ও জীবনের নিরাপত্তা নেই।
দাবি ও অধিকার আদায়ের প্রশ্নে শ্রমিকদের আন্দোলন সংগ্রাম ব্যতিত আর কোনো পথ নেই তাই মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।

সমাবেশ শেষে এক বিক্ষোভ লাল পতাকা র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার লাইব্রেরী হলে অনুষ্ঠিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ