মৌলভীবাজারে মহান মে দিবস পালিত

প্রকাশিত:শুক্রবার, ০১ মে ২০২৬ ০৬:০৫

মৌলভীবাজারে মহান মে দিবস পালিত

Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে মহান মে দিবস।
শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের থেকে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর মৌলভীবাজার এর আয়োজনে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর শ্রীমঙ্গল উপ মহাপরিদর্শক তপন বিকাশ,পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, শ্রমিক প্রতিনিধি আজিজুল হক সেলিম।
র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ গ্রহণ করেন। এ সময় শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।