শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ

প্রকাশিত:রবিবার, ২৬ এপ্রি ২০২৬ ০৭:০৪

শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  চোরাচালান বিরোধী অভিযানের মাধ্যমে বিজিবি কর্তৃক ভারতীয় অবৈধ সিগারেট আটক করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহ হতে মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় দিবারাত্রী ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা তথ্যভিত্তিক নজরদারী এবং চোরাচালান বিরোধী অভিযান জোড়ালোভাবে পরিচালনা করে আসছে।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় রবিবার ২৬ এপ্রিল ভোরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৬শ ৮ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ  ২১ হাজার ৬ শত টাকা (নয় লক্ষ একুশ হাজার ছয়শত) টাকা। অভিযান চলাকালীন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও বিজিবির পেশাদারিত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।

Manual7 Ad Code

উল্লেখ্য, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রায় ১শ ১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে এবং মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও অন্যান্য আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।

Manual2 Ad Code

সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বর্তমানে চলমান আছে এবং ভবিষ্যতে আরও জোড়ালোভাবে অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ