নিজ গ্রামে সংবর্ধিত হলেন মৌলভীবাজার জেলা পরিষদ’র প্রশাসক মিজান

প্রকাশিত:শনিবার, ২৫ এপ্রি ২০২৬ ০৭:০৪

নিজ গ্রামে সংবর্ধিত হলেন মৌলভীবাজার জেলা পরিষদ’র প্রশাসক মিজান

Manual5 Ad Code

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজান এর সংবর্ধনা ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের নিজ গ্রাম বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বাজরাকোনা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শওকাত আলী সুজন। সংবর্ধিত অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

Manual7 Ad Code

বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের (অবঃ) অধ্যক্ষ ড. ফজলুল আলী, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, মৌলভীবাজার সরকারি কলেজের(অবঃ) প্রফেসর সেলিম মিয়া তালুকদার, মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী খতিব বাজরাকোনা জামে মসজিদ, জেলা বিএনপি’র সদস্য মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবর রহমান মজনু।

বক্তব্য রাখেন, মনুমূখ ইউনিয়নর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, মনুমূখ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা মিয়া, সোনালী ব্যাংক(অবঃ) কর্মকর্তা এইচএম মোস্তাক আহমেদ, পরিবার কল্যাণ কর্মকর্তা(অবঃ)আব্দুল মতিন সানু।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য মাহমুদুর রহমান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হেকিম, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, শেখ শাহাব উদ্দিন, আবুল হোসেন, যুবদল নেতা এম এ নিশাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ, সহ সভাপতি মাজহারুল ইসলাম রকি, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজিম বকস।

Manual5 Ad Code

সঞ্চালনায় ছিলেন মুহিবুর রহমান দিপলু ও হেলাল আশরাফ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ