বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট মোঃ শামসুল ইসলাম এর সঞ্চালনায়।
উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী পাল, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, যায় যায় দিন জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, পরিসংখ্যানবিদ আফসা খানম চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, অপুষ্টি দূর করতে সুষম খাদ্য গ্রহণ, শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। তারা সবাইকে পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
তারা আরও জানান, পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে এবং অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।