ঐতিহ্যের গ্রাম জগদল: দিরাইয়ের এক অনন্য জনপদ

প্রকাশিত:সোমবার, ১১ আগ ২০২৫ ০৫:০৮

ঐতিহ্যের গ্রাম জগদল: দিরাইয়ের এক অনন্য জনপদ

Manual8 Ad Code

হেলাল আহমেদ, দিরাই,থেকে::

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত জগদল গ্রামটি। হেরাচ্যাপ্টি নদীর তীরে প্রাকৃতিক মনোরম স্থানে অবস্থা।জগদল গ্রামটি শুধুমাত্র দিরাই উপজেলাতেই নয়, পুরো সুনামগঞ্জ জেলাতেই একটি পরিচিত নাম।

জগদল গ্রাম শুধুমাত্র একটি জনপদ নয়, এটি যেন বাংলাদেশের এক জীবন্ত ইতিহাস। হাওরের বুক চিরে জেগে ওঠা এই গ্রামটি তার অপার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ধারণ করে আছে এক গৌরবময় অতীত, যা বিশেষ করে শিক্ষা সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঐতিহ্য, বীরত্ব আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধনের নাম এই জগদল।

নামকরণের ইতিহাস:

জগদল নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। অনেকের মতে, এই গ্রামে একসময় প্রচুর পরিমাণে ‘জগদল’ বা ‘দল’ ঘাস জন্মাত, যা থেকে গ্রামের নাম হয়েছে জগদল। আবার কেউ কেউ মনে করেন, ‘জগ’ শব্দের অর্থ হলো পৃথিবী বা জগৎ, আর ‘দল’ মানে গোষ্ঠী বা দল। অর্থাৎ, পৃথিবী বিখ্যাত এক দলের বাসভূমি হিসেবে এর নামকরণ হয়েছে জগদল। এই নামকরণের পেছনের রহস্য যাই হোক না কেন, গ্রামটি যে ঐতিহ্যের ধারক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

মুক্তিযুদ্ধের এক গৌরবোজ্জ্বল অধ্যায়:

জগদলের ইতিহাস মানেই একাত্তরের রণাঙ্গনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।এখানে জন্ম নিয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রুপ বাঘা,যাকে রনাংগনে বাঘা নামেই চিনতো।

Manual8 Ad Code

এই গ্রামেই জন্ম নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রুপ বাঘা ও মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে পরিচিত।বীর মুক্তযোদ্ধা আব্দুল হামিদ তৎকালীন আলবদরের হাতে খুন হন,সেই আত্মত্যাগের সাক্ষী আজও বহন করে চলেছে গ্রামের প্রবীণরা এবং বিভিন্ন স্মৃতিচিহ্ন। গ্রামের প্রতিটি ধূলিকণা যেন সেই বীরত্বের গল্প বলে।

ঐতিহ্যবাহী স্থাপত্য ও সংস্কৃতি:

Manual7 Ad Code

ঐতিহ্যের ধারক এই গ্রামে রয়েছে শত বছরের পুরোনো স্থাপত্য ও সংস্কৃতি। গ্রামের অন্যতম আকর্ষণ হলো জগদল জামে মসজিদ। এর নির্মাণশৈলী ও কারুকার্য প্রাচীন মুসলিম ঐতিহ্যের পরিচয় বহন করে। মসজিদের মিনার ও গম্বুজ দূর থেকে আগন্তুকদের নজর কাড়ে। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি গ্রামের মানুষের সাংস্কৃতিক ও ধর্মীয় চেতনার প্রতীক।

এছাড়াও, জগদলের প্রাকৃতিক সৌন্দর্য মনকে শান্তি এনে দেয়। হাওরের দিগন্ত বিস্তৃত জলরাশি, সবুজ ধানক্ষেত এবং পাখির কিচিরমিচির শব্দ গ্রামটিকে দিয়েছে এক শান্ত ও নির্মল রূপ। বর্ষায় যখন পুরো গ্রাম জলের চাদরে ঢাকা পড়ে, তখন মনে হয় যেন এটি একটি ভাসমান দ্বীপ।হেরাচ্যাপ্টি নদীর তীরে গড়ে উঠা জগদল গ্রামে জন্ম হয়েছে গীতিকার, সুরকার বাউল শিল্পী শফিকুন্নুরের,তার রচিত কালজয়ী গান,এখনো মাঝি মাল্লাদের মুখে মুখে, ‘আমার ঠিকানা জগদল/দিরাই থানার অন্তরগত হাওরি অঞ্চল/কিংবা সবুজ ঘাসে গেরা আমার ছোট্ট গ্রামখানা/জননীর জন্ম ভুমির তুলনা হয় না।’

প্রগতি ও ঐতিহ্যের মেলবন্ধন:

Manual6 Ad Code

গ্রামের মানুষজন খুবই সহজ-সরল ও অতিথিপরায়ণ। তাদের জীবনযাত্রায় এখনও ধরা পড়ে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া। একই সাথে, নতুন প্রজন্মের হাত ধরে জগদল আধুনিকতার পথেও এগিয়ে চলেছে। শিক্ষা ও সংস্কৃতিতে গ্রামের মানুষরা যথেষ্ট সচেতন। এখানে রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, যা গ্রামের নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় উৎসাহিত করে। তাছাড়া গ্রামের তরুনরা গড়ে তুলেছে একটি পাঠাগার, অন্বেষা মুক্ত চিন্তা বিকাশ কেন্দ্র। আধুনিক যুগেও অতীত কে ধরে রেখেছে, যা এক নতুন ইতিহাস।

শিক্ষায় জগদলের অবদান:

শিক্ষাক্ষেত্রেও জগদল গ্রামের অবদান উল্লেখযোগ্য। এই গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক গুণী ও স্বনামধন্য ব্যক্তি বেরিয়ে এসেছেন, যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।

চাপাতির হাওর ও হেরাচ্যাপ্টির তীরে গড়ে উঠেছে জগদল বিশ শয্যা হাসপাতাল, জগদল জামেয়া হাফিজিয়া মাদ্রাসা, জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়, জগদল মহাবিদ্যালয়,ভাটিবাংলা কিন্টার গার্ডেন,জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সৃকুপা প্রাথমিক বিদ্যালয়,জগদল মহিলা মাদ্রাসা, জগদল জামে মসজিদ,জগদল বাজার মসজিদ, জগদল বড়বাড়ি মসজিদ, জগদল পুরাতন মসজিদ, জগদল সীতাহরণ মসজিদ,জগদল বড় মসজিদ পয়েন্ট ও জগদল জাতীয় ঈদগাহ।

Manual4 Ad Code

জগদল গ্রামে রয়েছে হাজী তৈয়ব উল্ল্যার শতবর্ষী দালান ঘর, যা আজও কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে।

জগদল গ্রামের মানবতার ফেরিওয়ালা জগদল ইউনিয়নের প্রথম চেয়ারম্যান আব্দুল হক চেয়ারম্যান,সাবেক চেয়ারম্যান মাহতাবুর রহমান, আলহাজ্ব মোজ্জামিল হোসেন, তোতা উল্ল্যা, , তৈয়ব উল্ল্যা, কেরামত উল্ল্যা, ফজলুল হক, ইদ্রিছ মিয়া,শিল্পী শফিকুন্নুর, আব্দুল ওদুদ মানিক, শাহ মো: আলীরব,মাষ্টার আবু তাহের, আব্দুল মতিন মেম্বার, আব্দুর রাজ্জাক, সাবেক ডিসি মিজানুর রহমান, ব্যাংকার আজিজুল হক, এইচএম ফারুক,বর্তমান চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, ইমামুল হকদের ও জন্ম হয়েছে।

জগদল তাই কেবল একটি নাম নয়, এটি ঐতিহ্যের স্মারক, গৌরবের প্রতীক। এটি মনে করিয়ে দেয়, দেশপ্রেম ও আত্মত্যাগের মর্ম। দিরাইয়ের এই গ্রামটি একাধারে ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন, যা বাংলাদেশের সমৃদ্ধ অতীত ও সম্ভাবনাময় ভবিষ্যতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

কথা হয় জগদল গ্রামের একজন প্রবীন মুরুব্বি তারিফ উল্ল্যার (৭৫) সাথে, তিনি দৈনিক নিরপেক্ষকে বলেন, ‘আমরা পুরো (ছোট) থাকতে মানে মুক্তিযুদ্ধের সময় দেখছি আমরার বাঘা পাকিস্তানির লগে একলা মাইর করছে বন্দুক দিয়ে, পাশ্ববর্তী টানাখালি বাজারে, পাকিস্তানি ছিল বাজারে আর মুক্তিবাহিনী আছি গাংগে নাওয়ে।

অন্বেষা মুক্ত চিন্তা বিকাশ কেন্দ্রের পরিচালক আফজাল হোসেন বলেন, ‘জগদলের ইতিহাস অনেক পুরনো, এই জগদল সাংস্কৃতিকমনা গ্রাম। এখানে আছে একটা সংগীতালয়, যা বাউল শিল্পীদের মিলনমেলা। শিক্ষা সংস্কৃতির সংস্করণে মিলেমিশে আছে জগদল গ্রাম, খেলাধুলা বলেন সেখানেও পিছিয়ে নেই এই গ্রামের মানুষ। প্রবাসী অধ্যুষিত এই জগদলে রয়েছে পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা, যদি সরকার সঠিক পদ্ধতিতে কাজে লাগাতে পারে তাহলে জগদল হয়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র।’

প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক অবস্থান:

জগদল গ্রামটি হেরাচ্যাপ্টি নদীর কুল ঘেঁষে অবস্থিত। গ্রামের চারপাশে রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, যা বিশেষ করে বর্ষাকালে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। বর্ষার সময় গ্রামটি দেখতে অনেকটা ছোট দ্বীপের মতো মনে হয়। নদীর তীরে বসে সূর্যাস্ত দেখার দৃশ্য স্থানীয়দের কাছে খুবই প্রিয়।

ঐতিহ্য ও সংস্কৃতি:

জগদল গ্রামের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্য খুবই সমৃদ্ধ। এখানকার মানুষজন খুবই অতিথিপরায়ণ এবং সংস্কৃতিমনা। গ্রামে বিভিন্ন ধরনের লোকজ গান ও সংস্কৃতির চর্চা হয়ে থাকে। প্রতি বছর বিভিন্ন উৎসব-পার্বণে এখানে জমকালো আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন।

ভবিষ্যৎ সম্ভাবনা:

প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে জগদল গ্রামে পর্যটন বিকাশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যদি সঠিক পরিকল্পনা এবং উদ্যোগ নেওয়া হয়, তবে এই গ্রামটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। স্থানীয় প্রশাসন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জগদল তার ঐতিহ্য ধরে রেখে আরও অনেক দূর এগিয়ে যাবে- এমনটাই প্রত্যাশা সবার।

আপনি যদি সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘুরতে যান, তাহলে জগদল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং আন্তরিক মানুষের সঙ্গে সময় কাটাতে ভুলবেন না।

এ সংক্রান্ত আরও সংবাদ