১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৯ জুলা ২০২৫ ০৬:০৭
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় (৩নং) বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বড়দল দক্ষিণ ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালামের সঞ্চালনায় ও বড়দল দক্ষিণ ইউনিয়ন শাখার আহ্বায়ক বশির আহমদের সভাপতিত্বে প্রধান আথিতি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার আহ্বায়ক ও বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজ¦ী সবুজ আলম।
আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দক্ষিন বড়দল ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. আব্দুস সালাম,সদস্য আব্দুল আহাদ, আশরাফুল আলম, মো. বোরহান উদ্দিন, ফকরুল ইসলাম, আঃ রশিদ,নাছির মিয়া, মাহবুব আলম, সামায়ুন আহমদ, রুপন মিয়া প্রমুখ।
Helpline - +88 01719305766