অ্যাডভোকেট মুজিব ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ০৯:০৫

অ্যাডভোকেট মুজিব ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক : মিফতাহ্ সিদ্দিকী

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বুধবার বাদ এশা হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুম অ্যাডভোকেট মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

Manual5 Ad Code

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন সিলেট বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সাহসী আইনজীবী। দল ও মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে হারিয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মন্নান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল,  অধ্যাপক মনিরুল ইসলাম, মিফতাউল কবির মিফতা, কামাল হাসান জুয়েল, আব্দুল আজিজ, আবুস সাত্তার মামুন, শফিকুর রহমান টুটুল, মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুল রাসেল, জাসাস সিলেট জেলা সদস্য সচিব রায়হান এইচ খান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রজব আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল হাসিম জাকারিয়া, মামুনুর রশিদ মামুন, আব্দুস শহিদ, খালেদ আকবর চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Manual7 Ad Code

শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ