গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত:বুধবার, ১৬ জুলা ২০২৫ ০৭:০৭

গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

Manual2 Ad Code

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনা নিয়ে ‘গোপালগঞ্জে কী হচ্ছে’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড আইডিতে এ পোস্ট করেন তিনি।

পোস্টে জামায়াতের আমির লিখেছেন, ‘‘গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যত দূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতিদ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।’’

Manual6 Ad Code

Manual6 Ad Code

 

তিনি আরো লেখেন, ‘‘আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে, তার সাহায্য প্রেরণ করুন। আমিন।’’

উল্লেখ্য, বুধবার দুপুরের পরে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশে হামলা-সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ১৪৪ ধারা জারি এবং পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual6 Ad Code

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ