হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ শতাধিক আহত

প্রকাশিত:সোমবার, ১২ মে ২০২৫ ০৯:০৫

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ শতাধিক আহত

Manual8 Ad Code

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত শতাধিক আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual7 Ad Code

সোমবার(১২ মে) দুপুর ২টার দিকে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সাথে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির ঝগড়া হয়। বিষয়টি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ একে অপরের উপর হামলা চালায়। তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের উল্লেখিত সংখ্যক লোক আহত হন।

Manual1 Ad Code

সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ