মাধবপুরে ভাতা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৯ জানু ২০২৬ ০১:০১

মাধবপুরে ভাতা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

Manual8 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:-  হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

Manual2 Ad Code

এ বিষয়ে সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ মর্জিনা বেগম পুলিশ সুপার, হবিগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ আত্মসাৎ করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বুল্লা ইউনিয়নের বাসিন্দা রিভা আক্তার (স্বামী—মৃত আমির হামজা) বিধবা ভাতার টাকা উত্তোলনের ক্ষেত্রে প্রতারণার শিকার হন। তার আইডি নম্বর ০২৩৬০০৩০০১৯ অনুযায়ী প্রাপ্য মোট ৮৫০০ টাকার মধ্যে মাত্র ৩৭৫০ টাকা দেখিয়ে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় রিভা আক্তার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন এবং ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করেন।

Manual2 Ad Code

এ ঘটনার তদন্ত চলাকালীন সময়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সন্দেহ করে অভিযোগের পেছনে মহিলা মেম্বার মর্জিনা বেগমের সংশ্লিষ্টতা রয়েছে—এই অভিযোগে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে।

Manual4 Ad Code

গত ২১ জানুয়ারি বুধবার বিকাল আনুমানিক ৩টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে মর্জিনা বেগমের স্বামী মোঃ আম্বর আলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Manual5 Ad Code

মোছাঃ মর্জিনা বেগম অভিযোগে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সত্য বলায় আমাদের পরিবারকে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির হওয়ায় যে কোনো সময় বাদী ও তার পরিবারের জানমালের ক্ষতি হতে পারে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও নিরাপত্তা ও ন্যায়বিচারের স্বার্থে পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলো তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অভিযোগকারীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ