১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৩ মার্চ ২০২৫ ০২:০৩
এখানে আসা কি আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না। সাংবাদিকের এ প্রশ্নে তিনি বলেন, না, বিচার করব। প্রথম কথা হলো আমি রাজনৈতিক দল গঠন করি নাই। গঠন করার কথা বলেছিলাম এবং ১০ সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল। ১০ সপ্তাহ পর আমি বলেছি-না, আমি রাজনীতিতে যাব না। আমি বলেছি যে, পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি এবং ওটা ওখানেই সমাপ্ত। এরপর আমাকে রাজনীতির কাছে কেউ টানতে পারেনি। সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন, আপনি প্রধানমন্ত্রী হন। সবাই চেষ্টা করেছে। আমি ওটা চাই নাই। আমি বলেছি, ওই চ্যাপ্টার শেষ। এ ১০ সপ্তাহ-দ্যাটস এনাফ। কাজেই ওইভাবেই আছি এখন। এখানে আমি রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। রাজনীতি করিও না।
কিন্তু সরকারপ্রধান একটা রাজনৈতিক পদ -এর উত্তরে প্রধান উপদেষ্টা আবারও বলেন, এটা টেকনিক্যালি হলে হবে। আমি তো এ পদে আসতেও চাই নাই। আমাকে অনুরোধ করেছে, বহুবারই করেছে। তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছি। সেটার দায়িত্ব নিয়েছি। রাজনৈতিক পদ যদি হয়ে থাকে, এটা বাই ডেফিনেশন। আমি রাজনীতি করি না।
Helpline - +88 01719305766