পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

প্রকাশিত:বুধবার, ২৬ ফেব্রু ২০২৫ ০৯:০২

পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

Manual6 Ad Code

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

Manual4 Ad Code

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায় বলে জানান তিনি।

রাকিবুল ইসলাম বলেন, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ১৩টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তবে আগুনের কারণ তিনি জানাতে পারেননি। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছুই জানাতে পারেননি রাকিবুল ইসলাম।

Manual2 Ad Code

তবে, ভবনটি থেকে দুজন পুরুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই ভবনে আমজনতার দলের প্রধান কার্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।

Manual7 Ad Code