গ্যাস সংযোগসহ ১০ দফা দাবিতে জৈন্তাপুরে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের নাগরিক মতবিনিময় সভা

প্রকাশিত:সোমবার, ০২ ডিসে ২০২৪ ১০:১২

গ্যাস সংযোগসহ ১০ দফা দাবিতে জৈন্তাপুরে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের নাগরিক মতবিনিময় সভা

Manual2 Ad Code

সুরমাভিউ:-  জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা তথা বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, সকল পাথর,বালু কোয়ারী খুলে দেয়া সহ বৈষম্যের শিকার ১৭ পরগনা খ্যাত বৃহত্তর জৈন্তিয়াবাসীর ১০ দফা ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুরে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে রোববার সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাব মিলনায়তনে সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ।

Manual8 Ad Code

বিশিষ্ট রাজনীতিবিদ মৌলভী আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট মো: আব্দুল আহাদ, যুগ্ম আহবায়ক ডা: মোন্তাজিম আলী, যুগ্ম আহবায়ক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, পরিষদের যুগ্ম সদস্য সচিব প্রভাষক মহি উদ্দিন জাকারিয়া, ১নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ শুক্কুর মেম্বার, জৈন্তাপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আনোয়ারুল আম্বিয়া, জামায়াত নেতা হাফিজ শামসুজ্জামান, জমিয়ত নেতা মাওলানা মকবুল হোসেন, এবি পার্টির সিলেট জেলা কমিটির নেতা এডভোকেট জাহাঙ্গীর আহমদ, পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সচিব কাজী আব্দুর রহমান আল মিসবাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষক নেতা মো: আলমগীর হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান,সমাজসেবক ও জৈন্তাপুর উপজেলা কমিটির আহবায়ক মুশাহিদ আলী, ব্যবসায়ী আজিজুল হক, বিএনপি নেতা নুর উদ্দিন কমান্ডার, ব্যবসায়ী আবুল ফজল মো: আব্দুল্লাহ , বৃহত্তর জৈন্তিয়া পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এর কোষাধ্যক্ষ শ্রমিক নেতা গোলাম মোস্তফা, ব্যবসায়ী হোসাইন আহমদ, দৈনিক আলোকিত সিলেটের আলোকচিত্র সাংবাদিক হোসেইন মিয়া, সংবাদকর্মী সোহেল আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবদল সদস্য মো: নাছির উদ্দিন রাজ, আলাউদ্দিন আল আশরাফ, মণি আহমদ, কাজী খালিস উল্লাহ, সাবেক ছাত্রনেতা আসহার উদ্দিন তুহিন,ছাত্রনেতা আনোয়ার হোসেন, সালমান শাহ, শাকিল, আব্দুর রউফ দুলাল, মো: মোয়াজ্জেম হোসেন, জাহাঙ্গীর আলম,নাজিম আহমদ,আলতাফুর রহমান, হাফিজ রাকিবুল ইসলাম,নুরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের-কে আর কত বঞ্চনা আর বৈষম্য’র শিকার হতে হবে ?জৈন্তিয়া অঞ্চলের প্রতি’টি ঘরে ঘরে গ্যাস লাইন সংযোগ সহ এখানকার মানুষের মৌলিক দাবী দাওয়া ‘বাস্তবায়নে সর্বস্তরের জনগণ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদের গ্যাস আমাদের ঘরে পৌঁছে দিন- এটি গণদাবীতে পরিণত হয়েছে।

Manual7 Ad Code

সভায় সকলের সম্মতিতে মোশাহিদ আলীকে আহবায়ক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামকে সমন্বয়কারী করে ৩৪ সদস্য বিশিষ্ট একটি অর্গানাইজিং কমিটি গঠন করা হয়।

Manual7 Ad Code

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মৌলভী আব্দুল খালিক, আব্দুস শুকুর মেম্বার, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আনোয়ারুল আম্বিয়া, নুর উদ্দিন কমান্ডার, আলতাফুর রহমান,আজিজুল হক, খালিলুল্লাহ, আবুল ফজল আব্দুল্লাহ, নুর আহমদ, হোসাইন আহমদ,নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, হারুন আহমদ মেম্বার, আব্দুল গণি, আনোয়ার হোসেন।

পরবর্তীতে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হবে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে আগামী শনিবার উপজেলা সদরে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।উপজেলার ৬টি ইউনিয়নে উন্নয়ন পরিষদের কমিটি গঠনের সিদ্ধান্তও নেয়া হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত,বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ