২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৪ জুলা ২০২৬ ০৭:০৭
যে ম্যাচে ৯০ মিনিটেও বিজয়ী মেলেনি, সেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হলো অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে। দুবার পিছিয়ে পড়াপ পরও সমতায় ফিরে শেষ পর্যন্ত আর্জেন্টিনার পথ রুখতে পারেনি কেপ ভার্দে। ৩-২ গোলের নাটকীয় জয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল।
ম্যাচের শুরুতে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। লিসান্দ্রো মার্তিনেজের লম্বা পাস থেকে দারুণ নিয়ন্ত্রণের পর নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কেপ ভার্দে। ৫৯ মিনিটে দেরয় দুয়ার্তের গোলে সমতা ফেরে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। ৯৩ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিং করেন লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু কেপ ভার্দে হার মানেনি। সিডনি কাবরালের অসাধারণ বাঁকানো শটে আবারও সমতায় ফেরে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচ তখন ২-২।
শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন লিওনেল মেসি। ১১১ মিনিটে তাঁর নেওয়া কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের হাতে লেগে জালে ঢুকে যায়। গোলটি আত্মঘাতী হিসেবে নথিভুক্ত থাকলেও, রোমেরোর হেড থেকেই সেটির উৎপত্তি।
বাকি সময়ে মরিয়া চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি কেপ ভার্দে। শেষ বাঁশি বাজতেই স্বস্তির উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা। কঠিন লড়াইয়ে জয় তুলে নিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে স্বপ্নভঙ্গ হলেও দুর্দান্ত লড়াই করে মাঠ ছাড়ল কেপ ভার্দে, যারা পুরো ম্যাচজুড়েই প্রমাণ করেছে তারা কোনোভাবেই সহজ প্রতিপক্ষ ছিল না।
Helpline - +88 01719305766