দুই প্রশাসকের সঙ্গে এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুলা ২০২৬ ০৯:০৭

দুই প্রশাসকের সঙ্গে এসবিএসি ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সক্ষাৎ করেছেন এসবিএসি ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের কর্মকর্তারা। এসময় তারা দুই প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বুধবার (১ জুলাই) দুপুরের দিকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

দুপুর ১২টার দিকে ব্যাংক কর্মকর্তারা নগরভবনে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রশাসক সবাইকে স্বাগত জানান। কর্মকর্তারা কাইয়ুম চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে শুভেচ্ছায় সিক্ত করেন।

পরে তারা সিসিক ও এসবিএসি ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। সিসিক প্রশাসক নগরবাসীর কল্যাণে তার চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন।

Manual1 Ad Code

দুপুর সাড়ে ১২টার দিকে কর্মকর্তারা সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এসময় জেলা পরিষদ প্রশাসক কর্মকর্তাদের স্বাগত জানান। তারা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জেলা পরিষদ প্রশাসকও তাদের কর্মসূচি সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের ধারনা দিয়েছেন ।

Manual2 Ad Code

এসময় উভয় প্রশাসক দেশের ব্যাংকিং খাত সংস্কার ও আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তারা অচিরেই এই খাতে শৃঙ্খলা ফিরবে বলেও আশাবাদ করেন।

এসবিএসি কর্মকর্তারা জনকল্যাণে সার্বিক সহযোগীতার আগ্রহ প্রকাশ করেছেন। তারা উভয় প্রশাসকের সার্বিক সাফল্য কামনা করেন।

Manual3 Ad Code

এসময় এসবিএসি ব্যাংকের কর্মকর্তাদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত, ইসলামপুর শাখার ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) রেজাউল করিম, শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) মতিউল বারি চৌধুরী খুর্শেদ, বটেশ্বর শাখার ব্যবস্থাপক নোমান আহমদ এবং সিলেট শাখার অপারেশন অপারেশন ম্যানেজার অভিজিৎ রঞ্জন পাল।

এ সংক্রান্ত আরও সংবাদ