অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, অতিরিক্ত সচিব বদরুন নাহার, ভারপ্রাপ্ত সিভিল এভিয়েশন সচিব, ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর এম আহমেদ জুনেদ ও মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ, বিমানসেবা সম্প্রসারণ, পর্যটন শিল্পের উন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে মাননীয় মন্ত্রীসহ সম্মানিত অতিথিদের সম্মানে মেহমান রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় মেহমান রেস্টুরেন্টের পক্ষ থেকে মন্ত্রী আফরোজা খানম রিতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ডিরেক্টর মো. জহির হোসাইন, মেহমান রেস্টুরেন্টের ডিরেক্টর ফেরদৌস আলম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহেদ আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজান আহমদ, সাংবাদিক সাইফুল তাকুলদার, ফটোসাংবাদিক হুমায়ুন কবির লিটন, সাংবাদিক মাজহারুল ইসলাম ডালিমসহ সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউকে এনআরবি সোসাইটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতির বন্ধন আরও সুদৃঢ় করতে ইউকে এনআরবি সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।-বিজ্ঞপ্তি