ওসমানী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

প্রকাশিত:বুধবার, ০১ জুলা ২০২৬ ০৬:০৭

ওসমানী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

Manual2 Ad Code

সুরমাভিউ:-  ওসমানী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কেন্দ্রীয় কমিটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Manual4 Ad Code

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন পর্যায়ের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন ও ঘোষণা করা হবে।

Manual8 Ad Code

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে ওসমানী স্মৃতি পরিষদের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখা হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে দেশব্যাপী আরও বিস্তৃত ও শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

বুধবার (১ জুলাই) ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান লায়েক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা, আন্তরিক মতামত এবং অব্যাহত সমর্থন কামনা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ