গোলাপগঞ্জে বাসচালক রিপন ও দেলোয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:বুধবার, ০১ জুলা ২০২৬ ০৮:০৭

গোলাপগঞ্জে বাসচালক রিপন ও দেলোয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  সিলেট-জকিগঞ্জ সড়কের বাসচালক রিপন আহমদ ও দেলোয়ার হোসেনকে গত ২৭ এপ্রিল বাস টার্মিনালে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ চৌমুহনী বাস স্ট্যান্ডের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় পরিবহন শ্রমিক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাজসেবক শাহীউল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন নিহত বাসচালক রিপন আহমদের পিতা সাবলু মিয়া।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার এতদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। আজও আমার চোখের সামনে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। একজন অসহায় বাবা হিসেবে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। প্রশাসনের কাছে আমার একটাই দাবি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন তুফায়েল আহমদ হানিফ। তিনি বলেন, “পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দিনের আলোতে এমন নৃশংস হত্যাকা- সংঘটিত হওয়ার পরও দীর্ঘ সময় ধরে আসামিদের গ্রেফতার না হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

Manual1 Ad Code

তরুণ সমাজকর্মী মাজহারুল ইসলাম হাসান বলেন, “আজ রিপন ও দেলোয়ারের পরিবার বিচারহীনতার কষ্টে দিন কাটাচ্ছে। আমরা কোনোভাবেই এই হত্যাকা-ের বিচারহীনতা মেনে নেব না। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।” নতুবা অন্যথায় গোলাপগঞ্জের সর্বস্থরের মানুষ দের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

Manual3 Ad Code

এসময় নিহত দেলোয়ার এর পিতা আজির মিয়া ও উপস্থিত ছিলেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

এ সংক্রান্ত আরও সংবাদ