বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে অবিলম্বে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

প্রকাশিত:শনিবার, ০৪ জুলা ২০২৬ ০৮:০৭

বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে অবিলম্বে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক এম এ হান্নান বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে অবিলম্বে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

একইসাথে তিনি বৃহত্তর জৈন্তিয়ার সকল হাওর, বিল ও জলাশয়গুলোর বিষয়ে মহাল সামিল জলকর আইন আধুনিকায়ন ও  বাস্তবায়ন, বৃহত্তর জৈন্তিয়ার কেন্দ্রস্থল সিলেট-তামাবিল মহাসড়ক সংলগ্ন দরবস্ত-সারিঘাট অঞ্চলে  এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণসহ  একটি মেডিকেল কলেজ স্থাপন, সনাতন পদ্ধতিতে বৃহত্তর জৈন্তিয়ার সকল পাথর কোয়ারি ও বালুমহাল খুলে দেয়া, সিলেট-সালুটিকর- গোয়াইনঘাট সড়ক, হরিপুর থেকে গাছবাড়ি সড়কের সংস্কার এবং জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরকে পৌরসভা ঘোষণাসহ সিলেট-কানাইঘাট-গাছবাড়ি-বোরহান উদ্দিন সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান।

Manual6 Ad Code

শনিবার (৪ জুলাই) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব দাবী তুলে ধরেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিক গোলজার আহমদ হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফয়েজ আহমেদ, সহ-সভাপতি ডা. মঈনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুহি উদ্দিন জাকারিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য কাওসার আহমেদ খসরুসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়ার সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সরকারের কাছে ১০ দফা দাবি উথ্বাপন করা হয়েছে।

Manual6 Ad Code

সভায় বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের ১০ দফা দাবী ও এর কার্যক্রম নিয়ে একটি স্মারক প্রকাশ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে করণীয় নির্ধারণে একটি নাগরিক সমাবেশ আয়োজন সহ বিভিন্ন কর্মসূচি  নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ